Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগ; জরুরি সেবাখাত থাকবে এর বাইরে

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের চলমান প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ঢাকা মহানগরসহ সারা দেশের দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি প্রয়োজনীয় সেবাখাত।

ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে চাপ কমাতে এবং জাতীয় স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ