Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রেমিট্যান্সে রেকর্ড: মার্চে এলো প্রায় ৩.৮ বিলিয়ন ডলার

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশের রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার মার্কিন ডলার। যা আগের ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। একই সঙ্গে গত বছরের মার্চের তুলনায়ও এ প্রবাহ প্রায় ৪৬ কোটি ডলার বেশি।

এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চ মাসে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত ডিসেম্বর মাসে—৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং তৃতীয় সর্বোচ্চ আসে চলতি বছরের জানুয়ারিতে—৩১৭ কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রবাসী আয় বাড়া এবং প্রণোদনা নীতির ইতিবাচক প্রভাবের ফলে রেমিট্যান্স প্রবাহে এই উল্লম্ফন ঘটেছে।

অর্থনীতিবিদরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

আটক ব্যাটারিচালিত রিকশা মালিকদের ফেরত দেবে এসএমপি

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

04.07.2026

04.07.2026

ঢাকায় কূটনৈতিক বৈঠক: বাংলাদেশের প্রার্থিতায় মালয়েশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

ইস্পাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৬

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

লাখাইয়ে গাছের ডাল পড়ে বিএনপি কর্মীর মৃত্যু

‘সুপার এল নিনো’র আশঙ্কা: বৈশ্বিক আবহাওয়ায় বড় বিপর্যয়ের সতর্কবার্তা

১১ জুন সংসদে আসছে নতুন বাজেট, প্রথমবার পেশ করবেন অর্থমন্ত্রী