Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

হামের বিস্তার উদ্বেগজনক

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৮ দিনে নিশ্চিত ও উপসর্গ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে প্রায় ১৮ হাজার ৮৭৪ জন শিশু।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও ১৪৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ শিশু। এছাড়া সন্দেহভাজন হিসেবে আরও ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এখানে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৭৮। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহী বিভাগে, যেখানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৯ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার করা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ৩২ ঘণ্টার পুলিশ অভিযানে ৭০ জন গ্রেপ্তার, ১০২ গাড়ি আটক

ইরান ইসলামাবাদ যেতে অস্বীকার করেনি, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন নাকচ

সিলেটে যুব ঐক্য পরিষদের কর্মীসভা ও সদস্য নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত

এসএমপি কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

হবিগঞ্জে দীঘি থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

৫ সিটি কর্পোরেশনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা এনসিপির

কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩ জামাতের সময়সূচি ঘোষণা

সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের

সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ১০৫ জন

সিলেটে ১৮০ জনকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান