Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

যাদুকাটা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

                       

মার্চ ৩০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে আজগর আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিন্নাকুলি গ্রামের কাছ থেকে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আজগর আলী পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের মৃত ইসমাইলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে আজগর আলী ও তাঁর স্ত্রী মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে চা পান করেন। পরে স্ত্রী বাড়ি ফিরলেও, আজগর আলী নিখোঁজ হন। সোমবার সকালে স্থানীয়রা বিন্নাকুলি গ্রামের আব্দুল হকের বাড়ির পশ্চিম পাশে যাদুকাটা নদীর তীরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। স্বজনরা লাশ শনাক্ত করে আজগর আলী বলে নিশ্চিত করেন।

নিহতের ছেলে সৈয়দ ওরফে শহীদ বলেন, আমার বাবা কৃষিকাজ করে সংসার চালাতেন। আমাদের পরিবারের সাথে কারো শত্রুতা নেই। তবে কোনো ব্যক্তি নৃশংসভাবে তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। আমি চাই এই হত্যার বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ঘটনাস্থল পরিদর্শনকারী তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, বাম হাতে গভীর জখম এবং মাথায় ছিদ্রসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়া চিহ্ন রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অনিশ্চয়তায় বাংলাদেশের সেমির পথ

সিলেটের গোটাটিকর বিসিক শিল্প মালিক সমিতির নতুন কমিটি

সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা: বর্ষবরণে শ্রমমন্ত্রী

ইরাক ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ: মধ্যপ্রাচ্যে চাপে ওয়াশিংটন

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: জামায়াত আমির

টানা তিন বিশ্বকাপ থেকে বঞ্চিত, পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ইরান যুদ্ধের ৩৫তম দিনে আকাশসীমায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর বড় বিপর্যয়

চীনের নেতৃত্বে বিকল্প জ্বালানিতে জোর, সরবরাহ নিরাপত্তায় নতুন হিসাব

সিলেটে নতুন তেলকূপ খননের উদ্যোগ