Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

৫ সিটি কর্পোরেশনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা এনসিপির

                       

মার্চ ৩০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
রাজধানীর দুই সিটি কর্পোরেশনসহ দেশের মোট পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী হচ্ছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব

এ ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির প্রার্থী করা হয়েছে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম-কে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী করা হয়েছে মোবাশ্বের আলী-কে।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পর্যায়ক্রমে অন্যান্য পদেও প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত