Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ফুলেল সংবর্ধনায় সোনাজয়ী আর্চাররা, দেশে ফিরেই উচ্ছ্বাস

                       

মার্চ ২৯, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : :

থাইল্যান্ডে সোনা জয়ের কৃতিত্ব দেখিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের তিন আর্চার—হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। রোববার তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে খেলোয়াড়দের স্বাগত জানান সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১)-এর কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। ওই ফাইনালে দলের হয়ে অংশ নেন হিমু, ঐশ্বর্য ও নেওয়াজ।

অভ্যর্থনা অনুষ্ঠানে ক্রীড়া সচিব বলেন, এশিয়া কাপের মতো বড় আসরে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় দেশের জন্য গৌরবের। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, কম্পাউন্ড বিভাগে এর আগে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায়, যেখানে দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে রৌপ্য পদক পেয়েছিল বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতে নতুন ইতিহাস গড়ল দেশের আর্চারি দল।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত