Ekattorer Kotha
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সুনামগঞ্জে প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সাধারণ সভা

                       

মার্চ ২৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট প্রেসবিটারিয়ানের (সিনড) বার্ষিক সাধারণ সভা-২০২৬ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কড়ইগড়া প্রেসবিটারিয়ান চার্চে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) কড়ইগড়ায় আয়োজিত এ সভায় সিলেট বিভাগের বিভিন্ন চার্চ থেকে শতাধিক প্রতিনিধি (ডেলিগেট) অংশগ্রহণ করেন। তিনদিনব্যাপী এ অনুষ্ঠান ২৭ মার্চ শুরু হয়ে আগামীকাল ২৯ মার্চ রোববার শেষ হবে।

সভায় সভাপতিত্ব করেন সিনডের মডারেটর রেভারেন্ড যাকোব কিস্কু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মি. শংকর মারাক। অনুষ্ঠানে বক্তব্য দেন রেভারেন্ড পরিতোষ স্লাল, পাস্টর দানিয়েল বেশরা, পিলা পথমি, এন্ড্রু সলোমার, সুমেন বেষরা প্রমুখ।

শ্রীমঙ্গল, মাধবপুর, কড়াইগড়া, রাজাই, জানপুর, সুনামগঞ্জের মোগাইপাড়া ও দোয়ারাবাজারের ঝুমগাঁও চার্চসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও আমরা সবাই বাংলাদেশি নাগরিক। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তারা আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে চার্চের কার্যক্রম আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানটি খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ দফা নির্দেশনা, সকাল ৯–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি

সিলেটে প্রথম দিনেই এসএসসিতে অনুপস্থিত ৬৭৪ জন পরীক্ষার্থী

সিলেটে পাম্প মালিকদের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে সেবা ব্যাহত হচ্ছে

সিলেটে বৃহৎ প্রতিমায় হনুমান পূজা, উৎসবমুখর দাড়িয়াপাড়া

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

১৮ বছর পর জীবনের গল্পে আসলেন নূর ইসলাম, ঈদে মুক্তি পেল ‘দম’ সিনেমা

টিলাগড়ের প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মকসুদ আলীর মৃত্যু

সিলেটে নজরুল একাডেমির আহ্বায়ক হলেন বদরুজ্জামান সেলিম

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক: তেলিয়াপাড়া দিবসে মির্জা ফখরুলের মন্তব্য