Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট-৩ আসনে অপরাধবিরোধী কর্মসূচি জোরদারের আহ্বান এমপি এম এ মালিকের

                       
                   

সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাদক কারবার, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় জড়িত ব্যক্তিদের তালিকা তৈরির জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এম এ মালিক। তৈরি করা তালিকা সংশ্লিষ্ট থানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাতে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় নিজের বাসায় তিন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় গভীর রাতে বহিরাগতদের আনাগোনা এবং নিষিদ্ধ সংগঠনের নামে অস্ত্রের মহড়া ও তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিপূর্ণ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এ পরিস্থিতি মোকাবিলায় তিন উপজেলার নেতা-কর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকায় যারা মাদক কারবার, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে। পরে সেই তালিকা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দিতে হবে।
তবে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করেন সংসদ সদস্য। তিনি বলেন, কেউ যেন অপরাধীদের মতো অস্ত্র নিয়ে রাস্তায় না নামেন। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে বিএনপির নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতার অবস্থান তুলে ধরে এম এ মালিক বলেন, ‘আমাদের লড়াই হচ্ছে মাদক কারবারিদের বিরুদ্ধে, আমাদের লড়াই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। এই দেশকে সন্ত্রাসমুক্ত করতে হবে।’
তিনি আরও বলেন, সিলেট-৩ আসনের তিন উপজেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের স্লোগান হবে ‘উই হেট ক্রাইম’। এ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমার চণ্ডীপুল থেকে সেলফি সেতু পর্যন্ত তিন উপজেলার নেতা-কর্মীদের অংশগ্রহণে বড় র‌্যালি আয়োজনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি প্রতিটি উপজেলায় পৃথক র‌্যালি, প্রচার কার্যক্রম ও জনসেবামূলক কর্মসূচি পালনের আহ্বান জানান।
সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এম এ মালিক। তিনি অভিযোগ করেন, দিল্লির ইশারায় একটি পক্ষ বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, গত ১৫ বছর ধরে দিল্লি ও মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র ও মাদক সরবরাহের মাধ্যমে দেশের তরুণ ও ছাত্রসমাজকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে।
বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৫ বছরে তাঁরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে সরকার গঠনের পর প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ধৈর্য ধরতে হবে। সভায় দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।- প্রেসরিলিজ

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

সিলেট সীমান্তে সক্রিয় ‘ডবল’ মানব পাচার চক্র, বাড়ছে তৎপরতা

পুলিশের শীর্ষ পদে ব্যাপক রদবদল

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাংকের নতুন লেনদেন সময়সূচি কার্যকর

ট্রাম্পকে ‘দাজ্জাল’ বললেন চেচেন কমান্ডার, ইরানের পক্ষে যুদ্ধের হুমকি

মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী ভাতায় সুখবর: এমপিও শিক্ষকদের জন্য ইএফটি বিল সাবমিট শুরু

ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

লালাবাজারে জরুরি সংস্কারের কারণে বুধবার বিদ্যুৎ বন্ধ

ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস