Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

লাখাইয়ে মুরগি নিয়ে মারামারি , আহত ব্যক্তির ১১ দিন পর মৃত্যু

                       
                   

হবিগঞ্জের লাখাই উপজেলায় মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ছোয়াব মিয়া ওরফে সইদা মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
রোববার সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার লাখাই ইউনিয়নের শিবপুর (ঘাঘটিয়া) গ্রামে মুরগি নিয়ে বিরোধের জেরে ছোয়াব মিয়ার সঙ্গে একই গ্রামের আবু কালাম মিয়া (৪৫) ও তাঁর লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ছোয়াব মিয়া মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ছোয়াব মিয়া ওই গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে। অপরদিকে, এ ঘটনায় অভিযুক্ত আবু কালাম মিয়া মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ দিন আগে মুরগি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত ছোয়াব মিয়া আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বন্ধের আহ্বান উপেক্ষা করে শ্রমিকদের বিক্ষোভ, নেপথ্যে কী?

প্রতিমন্ত্রীর বাসভবনে আগুনের ঘটনায় জামায়াতের উদ্বেগ

সিলেটে ভেজাল পণ্য তৈরির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনগুলোর সম্মানে শিবিরের ইফতার মাহফিল

পাঁচ দফা দাবিতে সিলেটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

ডাকাতির প্রস্তুতিকালে ৫ গ্রেফতার

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী

সিলেটে ২৪ ঘণ্টায় ৩৪ জন গ্রেপ্তার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু