Ekattorer Kotha
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ব্রাহ্মণবাড়িয়ার বড় বোন হত্যা মামলার মূল আসামি সিলেটে গ্রেপ্তার

                       

এপ্রিল ৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বড় বোন হত্যার ঘটনায় মূল আসামি ছোট ভাই আক্তার হোসেনকে (৩২) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ জানায়, বাঞ্ছারামপুরের আকানগর এলাকার বাসিন্দা মাহমুদা বেগম (৪৫) গত ২০ মার্চ রাতে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা হন। পারিবারিক বিরোধ ও টাকার লেনদেনকে কেন্দ্র করে নিহতের ছোট ভাই আক্তার হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ১৭ মার্চ গভীর রাতে আক্তার হোসেন তার বোনের বাড়িতে গিয়ে ঝগড়া ও হত্যার হুমকি দেন। এরপর ২০ থেকে ২১ মার্চের মধ্যে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে তিনি মাহমুদা বেগমকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন।

পরবর্তী সকালে নিহতের স্বজনরা বাঁধা অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেন। এই ঘটনায় নিহতের বাবা বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক পুনর্গঠন: বিসিবি পাঠাল সম্পর্ক উন্নয়নের চিঠি

ঢাকায় কূটনৈতিক বৈঠক: বাংলাদেশের প্রার্থিতায় মালয়েশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

ইরান যুদ্ধের ৩৫তম দিনে আকাশসীমায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর বড় বিপর্যয়

কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি, ৩০ জনের নামে মামলা

স্কুলে আসছে ‘ব্লেন্ডেড ক্লাস’ পদ্ধতি: ৩ দিন অনলাইন, ৩ দিন সরাসরি পাঠদান

সাগর-রুনি হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রত্যাশা পূরণ না হওয়ায় এনসিপি ছাড়লেন ৪ নেতা, নাহিদ ইসলামকে চিঠি

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

সুনামগঞ্জের ১৩ পরিবারের পাশে সংসদ সদস্যরা