Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

প্রবাসী শফি হত্যা মামলার সব আসামি কারাগারে

                       
                   

যুক্তরাজ্যপ্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা মামলার সর্বশেষ আসামি আব্দুল মুহিত মায়েদ আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার তিন আসামিই গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন। এখন জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে নিহতের পরিবার।
গত ৩ নভেম্বর সিলেটের জকিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন মামলার তিন নম্বর আসামি মায়েদ। তিনি জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে। দীর্ঘ নয় মাস পলাতক ছিলেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, প্রায় ৪০ বছর ধরে পরিবারসহ যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করতেন বুরহান উদ্দিন শফি। গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে সিলেট নগরীর চৌকিদেখী ১ নম্বর গলির নিজ বাসায় ওঠেন তিনি। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
এ ঘটনায় পরদিন ৩১ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বোন শাহ আছমা জাহান। নিখোঁজের চার দিন পর ৩ ফেব্রæয়ারি জকিগঞ্জের একটি হাওর থেকে ৫৪ বছর বয়সী শফির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জকিগঞ্জ থানায় হত্যা মামলা করেন শাহ আছমা জাহান।
মামলার প্রায় ২০ দিন পর ২০ ফেব্রæয়ারি প্রধান আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন এবং দ্বিতীয় আসামি মো. সাব্বির আহমদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শোভন ওসমানীনগর উপজেলার উছমানপুর গ্রামের সৈয়দ মহিবুর ছামাদ ওরফে শাহীনের ছেলে। সাব্বির জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে।
নিহতের বোন ও মামলার বাদী শাহ আছমা জাহান বলেন, ভাইকে আর ফিরে পাবেন না তাঁরা। তবে আসামিদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন। এ জন্য রাষ্ট্রের কাছে হত্যাকাÐে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে সাদাপোশাকে থাকা র‍্যাব সদস্য মারা গেলেন মাদকসেবীর ছুরিকাঘাতে

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন সাজা

শিক্ষিতদের সামনে নিজেকে ‘ছোট’ মনে হয়: অক্ষয় কুমার

জ্বালানি সরবরাহে স্বস্তি: ৩০ হাজার টন তেল নিয়ে দেশে এলো নতুন জাহাজ

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে জুড়ীতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

রমজানেও সিলেটে ঘন ঘন লোডশেডিং, বাড়ছে জনদুর্ভোগ

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা

ভাঙল মৌসুমী হামিদের সংসার: ‘প্রতারণার প্রমাণ পেয়েছি’—অভিনেত্রীর অভিযোগ, অস্বীকার স্বামীর

যেখানে শাহিনদের চেয়ে অনেক এগিয়ে মোস্তাফিজরা

জকিগঞ্জে ১০ দিনে তিন স্থানে নদীভাঙন