Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৫ এপ্রিল (রবিবার) থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে।

বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় গ্যাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) থেকে প্রায় ২১ দশমিক ৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার হিসেবে সংগ্রহ করছে সরকার।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রায় শতভাগ প্রতিরোধযোগ্য হওয়া সত্ত্বেও চলতি বছরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৫ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন এবং রাজশাহী, পাবনা ও গোপালগঞ্জে একজন করে শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ৮ শিশুর মৃত্যুর খবর রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের আটটি বিভাগেই হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে (৩৬ দশমিক ২৪ শতাংশ)। এরপর রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় সারা বছর ১২টি রোগ প্রতিরোধে ১০টি টিকা দেওয়া হয়, যার মধ্যে হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাও রয়েছে। নিয়মিত কর্মসূচিতে ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের এ টিকা দেওয়া হয় এবং বর্তমানে ৮৬ থেকে ৯০ শতাংশ শিশু এ সেবা পেয়ে থাকে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ বিশেষ টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সংকটের খবরে উদ্বেগ, সরকারের আশ্বাস—‘এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে’

এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী

শ্রীমঙ্গেল বৃদ্ধ খুন, ঘাতক পুত্র গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদ কমিটির বৈঠক, কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা

ভারতে পাচারের আগে শিশুদেরসহ ৮ বাংলাদেশি উদ্ধার, আটক ২ দালাল

সিলেটে যুব ঐক্য পরিষদের কর্মীসভা ও সদস্য নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত

কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে ষষ্ঠ শ্রেণি থেকে

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত