Ekattorer Kotha
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

                       

এপ্রিল ১৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি ৮ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ শিশু। এছাড়া নতুন করে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৪ শিশু।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতা উদ্বেগজনক। তারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার, টিকাদান কার্যক্রম সম্প্রসারণ এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

 

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: মন্ত্রী আরিফুল হক

এশিয়া কাপ আর্চারি: ভিয়েতনামকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা বসছে সিলেটের শাহীন

জকিগঞ্জ-কানাইঘাটকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি এমপি হাসানের

উদ্বোধনের আগেই ভেঙে গেল ৩ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক

হরিপুর বাজারে নামাজের সময় সব দোকান বন্ধের সিদ্ধান্ত

‘দেশে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে; আরও কেনার প্রক্রিয়া চলমান’

৩ সপ্তাহ ধরে মজুরি বন্ধ : কমলগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনগুলোর সম্মানে শিবিরের ইফতার মাহফিল