Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

১১ জুন সংসদে আসছে নতুন বাজেট, প্রথমবার পেশ করবেন অর্থমন্ত্রী

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এদিন তার প্রথম বাজেট পেশ করবেন।

প্রতি বছরের মতো জুনের প্রথম সপ্তাহে নয়, কোরবানির ঈদের ছুটি থাকায় এবার দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবসে বাজেট উপস্থাপনের সময় নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বাজেটের মোট আকার এখনও নির্ধারিত না হলেও ইতোমধ্যে প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে বাজেট প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়েই বাজেটের চূড়ান্ত রূপ সংসদে উপস্থাপন করা হবে। উল্লেখ্য, গত অর্থবছরে সংসদ কার্যকর না থাকায় বাজেট বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত