Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হবিগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের পাশের শৌলাগড় হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরাস মিয়া (৫০) ছোট ভাকৈর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। আহতরা হলেন একই গ্রামের সামছুল ইসলাম (২২), জায়েদ মিয়া (২৬) ও হাফিজুর রহমান (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ফরাস মিয়া নিজের ধানক্ষেত দেখতে শৌলাগড় হাওরে যান। এ সময় সামছুল ইসলাম, জায়েদ মিয়া ও হাফিজুর রহমানও সেখানে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা হাওরের একটি ছনের ঘরে আশ্রয় নেন।

এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘরের ভেতরে থাকা চারজনই আহত হন। এর মধ্যে ফরাস মিয়া ঘটনাস্থলেই মারা যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সামছুল ইসলাম ও জায়েদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়