Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

                       

মার্চ ২৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম মোতালিব মিয়া (৩৫) নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে। শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেওড়াতুলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোতালিব মিয়া তার শশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সিএনজিতে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে মোটরসাইকেলে রওনা দেন। পথে দ্রুতগতিতে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে থাকা ইটের সঙ্গে ধাক্কা খেয়ে সামনে চলন্ত একটি তেলবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ সময় যানজট তৈরি হয়। খবর পেয়ে বাহুবল থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

জানা গেছে, মোতালিব মিয়া চার মাস আগে কাতার থেকে দেশে ফেরেন এবং আগামী ৮ এপ্রিল পুনরায় কর্মস্থলে যাওয়ার কথা ছিল।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত