Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সভাপতি নাহিজ, সম্পাদক মজিদ

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

 

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু। সহসাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ বেতার ও দৈনিক কালবেলার প্রতিনিধি শরীফ উদ্দিন চৌধুরী।

কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টিভির প্রতিনিধি মো. সাইফুর রহমান তারেক। দপ্তর ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহনা টিভির প্রতিনিধি মো. ছানু মিয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী।

কার্যকরী কমিটির সদস্য হিসেবে রয়েছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, রাশেদ আহমেদ খান, আব্দুল হালীম, আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাওছার আহমেদ, সুকান্ত গোপ এবং মোহাম্মদ নায়েব হোসাইনসহ অন্যান্য সাংবাদিকরা।

প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

ট্রাম্পের ভাষণের পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপ নয়: ইরানের ফুটবলপ্রধান

ডব্লিউটিও সম্মেলনে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

৪৮ দলের বিশ্বকাপ: গ্রুপ পর্বে কার সঙ্গে কার লড়াই—পূর্ণ তালিকা প্রকাশ

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা বসছে সিলেটের শাহীন

সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টান্ন ও বেকারি দোকান

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

কুলাউড়ায় বিয়েতে উপহার ২ লিটার অকটেন!

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা