Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ ধর্মমন্ত্রীর

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

আসন্ন ২০২৬ সালের হজকে সামনে রেখে প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, হজ কার্যক্রম যাতে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনাকে সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। যাত্রাপথ থেকে শুরু করে সৌদি আরবে অবস্থানকালীন সময় পর্যন্ত হজযাত্রীরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। গত বছরের মতো এবারও সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সভায় হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও পর্যবেক্ষণ তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবিও উপস্থাপন করা হয়। ধর্মমন্ত্রী এসব প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, বিধির বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

মতবিনিময় সভায় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বড় প্রত্যাশা, ম্লান বাস্তবতা: কেন হতাশ করল ‘প্রিন্স’?

বৃটেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব করেছে রাশিয়া

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই নেতা গ্রেপ্তার

জ্বালানিতে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল কার্ড’ চালুর পথে সরকার, মিলবে একাধিক সুবিধা

পদ্মায় বাসডুবি: ২৪ লাশ উদ্ধার, কারণ অনুসন্ধানে দুই তদন্ত কমিটি

নগরীতে নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের

জৈন্তাপুরে হুশিয়ারি দিলেন বহিস্কৃত দুই ছাত্রদল নেতা

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

সিলেটে ন্যায্য মূল্যে মিলছে না এলপি সিলিন্ডার

শ্রীমঙ্গেল বৃদ্ধ খুন, ঘাতক পুত্র গ্রেপ্তার