Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ তথ্য জানান।

এদিন জিয়াউর রহমান-এর সমাধিতে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের নিয়ে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না—এ বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।

মীর শাহে আলম আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ত্যাগী নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের মধ্য থেকেই জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তারা দায়িত্ব পালনে জবাবদিহিতার মধ্যে থাকবেন।

তিনি বলেন, “দলীয় বিবেচনায় দায়িত্ব পেলেও ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার কথা মাথায় রেখে প্রশাসকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে।”

জেলা নির্বাচন-সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দুই দশক পূর্তিতে সিলেটে নৃত্যশৈলীর বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি

সংকটের খবরে উদ্বেগ, সরকারের আশ্বাস—‘এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে’

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সিলেটের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন ৪১ লাখ ৩৫ হাজার টাকা

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত সিলেটের ডলি বেগম

আট বছর পর জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়া, সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

একদিনের সফরে সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে বিসিএস পরীক্ষা কেন্দ্র এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে বিশেষ নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, কিমের তত্ত্বাবধানে নতুন পরীক্ষা