Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সুরমায় ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলন, ভাঙনের শঙ্কা

                       
                   

নদীভাঙনে একের পর এক বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা হারাচ্ছেন সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীতীরের বাসিন্দারা। এর মধ্যেই নদীর বিভিন্ন অংশে ড্রেজার বসিয়ে বালু ও ভিটিমাটি তোলার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের আশঙ্কা, অবৈধ উত্তোলন বন্ধ না হলে নদীতীরবর্তী জনপদ ও সম্পদ আরও বড় ঝুঁকিতে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে বাউসা-কেশবপুর গ্রামসংলগ্ন সুরমা নদীতে ড্রেজার দিয়ে বালু ও ভিটিমাটি তুলে নৌকায় বোঝাই করা হচ্ছে। প্রতিফুট ১৪ টাকা দরে এসব বালু-মাটি বিক্রি করা হচ্ছে। একইভাবে পার্শ্ববর্তী চারচিরা, রনমঙ্গল ও প্রতাপপুর গ্রামসংলগ্ন নদীতেও দিনরাত উত্তোলন চলছে।
সরেজমিনে বাউসা-কেশবপুর এলাকায় নদীর মধ্যে ড্রেজার বসিয়ে বালু ও মাটি তুলে নৌকায় ভরতে দেখা যায়। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্রের ছত্রচ্ছায়ায় এসব কার্যক্রম চলছে। শ্রমিকেরা প্রকাশ্যে উত্তোলন করলেও নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় জানা যাচ্ছে না। তাঁদের ধারণা, উত্তোলিত বালু ও মাটি নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কাজে সরবরাহ করা হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।
নদীতীরের বাসিন্দারা জানান, সুরমার ভাঙনে দক্ষিণ পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও ও বাউসা-কেশবপুর এবং উত্তর পাড়ের লক্ষ্মীবাউর ও বেতুরা গ্রামের বহু কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কবলে পড়েছে সরকারি কাঁচা-পাকা সড়কও। জমি ও বসতভিটা হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
দক্ষিণ পাড়ের এক বাসিন্দার দাবি, বাউসা-কেশবপুর এলাকার জমি নদীভাঙনে বিলীন হওয়ার পর বিপরীত পাড়ে প্রায় ১ হাজার ১০০ একরের একটি চর জেগে উঠেছে। এমন পরিস্থিতিতে নদী থেকে নতুন করে বালু ও মাটি তোলা হলে তীরবর্তী বসতি, কৃষিজমি ও স্থাপনার ক্ষতির আশঙ্কা আরও বাড়বে।
এদিকে রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে প্রশাসনকে ম্যানেজ করে একটি মহল এ কার্যক্রম চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ তালুকদার বলেন, সাক্ষ্য দিতে তিনি পাবনায় রয়েছেন। তবে এ ঘটনায় লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহি উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং ব্যবস্থা নিচ্ছেন।
নদী থেকে বালু ও ভিটিমাটি উত্তোলনের বৈধতা যাচাই, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং এর পেছনে প্রভাবশালী কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে অবিলম্বে উত্তোলন বন্ধ করে নদী ও জনবসতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হোমিওপ্যাথিক চিকিৎসা দেশের স্বীকৃত চিকিৎসাব্যবস্থার একটি অংশ

‘শিরশ্ছেদ হামলা’র পর উল্টো জেগে উঠেছে ইরান, দীর্ঘমেয়াদি যুদ্ধে নতুন সমীকরণ

সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টান্ন ও বেকারি দোকান

রাবেয়া খাতুনের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে দোয়া

মণিপুরী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪৩২ শিক্ষার্থী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হঠাৎ ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ

রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শনে সিলেটে বিভাগীয় কমিশনার