
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির (বামছাস) আয়োজনে প্রাইমারি ও জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মণিপুরী অধ্যুষিত পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৪৩২ জন মণিপুরী শিক্ষার্থী।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো ভানুগাছ, ছোট ধামাই, নলডরী, হবিগঞ্জ ও সিলেট। প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ বৃত্তি কার্যক্রম ১৯৯২ সালে শুরু হয়। তিন দশকের বেশি সময় ধরে নিয়মিতভাবে এ আয়োজন পরিচালনা করে আসছে সংগঠনটি।
বামছাসের এ শিক্ষা কার্যক্রম পরিচালনায় আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন সংগঠনের দুই উপদেষ্টা অসেম সত্যজিত ও এল নন্দলাল সিংহ। তাঁদের পাশাপাশি সহযোগিতা করছেন কয়েকজন শুভাকাক্সক্ষী।
আয়োজকদের সংশ্লিষ্টদের অবদানের মধ্যে রয়েছেন কেএইচ বীরেন ও শেরাম প্রমোদ। বৃত্তি নির্বাচন পরিষদের ময়েংবম মুকেশ, খোঞ্জেল মীতৈ, সিদ্ধার্থ সিংহ, শোভন শর্মা, উতপল সিংহ, য়ু¤œাম প্রিন্স, সূচনা দেবী ও ঐশিকা দেবীসহ বামছাসের কার্যকরী পরিষদের সদস্যরাও এ আয়োজন বাস্তবায়নে ভ‚মিকা রাখছেন।
দীর্ঘদিনের এ উদ্যোগের মাধ্যমে মণিপুরী শিক্ষার্থীদের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে মেধা যাচাইয়ের সুযোগ তৈরি হচ্ছে। পাঁচটি কেন্দ্রে একযোগে পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের একই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।



















