Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রাবেয়া খাতুনের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে দোয়া

                       
                   

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. নূরুল হক কবিরের মা আলহাজ মোছাম্মৎ রাবেয়া খাতুনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ ও শাকীল চৌধুরীর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজ কোয়ার্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কারী মুফতি জাহির আহমদ বেলালী।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, মরহুমার বড় ছেলে ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, ছোট ছেলে ও প্রেসক্লাব সদস্য মো. নূরুল হক কবির, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, ক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাংবাদিক টিপু চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, আব্দুল হালীম, বদরুল আলম, জাকারিয়া চৌধুরী, শ্রীকান্ত গোপ, আজিজুর রহমান সায়েল, সৈয়দ সালিক আহমেদ, আখলাছ আহমেদ প্রিয়, নজরুল ইসলাম, নিরাঞ্জন গোস্বামী শুভ, এম সজলু, সাইফুল ইসলাম ও লিমন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
এদিকে, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের ছোট ভাই অসীম দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। সভাপতি শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম স্বাক্ষরিত শোকবার্তায় প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

পাইলট উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ: ইরান

হামে আক্রান্ত হয়ে ২ বছরের শিশুর মৃত্যু

তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের পথে এগোচ্ছে দেশ: মুক্তাদির

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৮

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই নেতা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙনে বিলীন হচ্ছে সদরগড় আতঙ্কে বাসিন্দারা

দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে মৌমির জিপিএ-৫ অর্জন প্রশংসনীয়: বিভাগীয় কমিশনার

রোববার থেকে অফিস সময় এক ঘণ্টা কমছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নতুন কর্মপরিকল্পনা কার্যকর

বৈশাখী ভাতায় সুখবর: এমপিও শিক্ষকদের জন্য ইএফটি বিল সাবমিট শুরু