Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সুবিধাবঞ্চিত এলাকায় নাগরিকদের দুর্ভোগ সরজমিনে দেখলেন সিসিক প্রশাসক

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সুবিধাবঞ্চিত এলাকায় সরজমিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর, তালুকদারপাড়া এবং দক্ষিণ সুরমার চান্দাই, গালিমপুর ও মোমিনখলা এলাকা তিনি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় প্রশাসক সড়ক ও ড্রেনেজের অভাবে এলাকাবাসীর সমস্যার সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত হন। দুপুরে মইয়ারচর ও তালুকদারপাড়া এলাকায় তিনি মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা এখনও অনেকাংশে উন্নয়নবঞ্চিত। তবে ইতোমধ্যে কিছু ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ এবং সড়কবাতি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বর্ধিত এলাকায় নগরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে। তিনি ড্রেনেজ সমস্যা সমাধান, সড়ক নির্মাণ এবং এলাকার শিক্ষার্থীর জন্য সুপেয় পানি নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রশাসক আরও বলেন, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর সময়মতো পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগোবে। সরকারের সহযোগিতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট উন্নয়নে বিশেষ গুরুত্বের কথাও তুলে ধরেন।

পরিদর্শনের সময় সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদ আহমদ, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রশাসক দক্ষিণ সুরমার চান্দাই, গালিমপুর এবং মোমিনখলা এলাকায় সড়ক ও ড্রেন সমস্যা দেখেন এবং জনস্বার্থে সড়ক প্রশস্তকরণের জন্য ভূমি প্রদানে সহযোগিতা কামনা করেন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

আজমিরীগঞ্জে ১২ দিনেও উদঘাটন হয়নি কিশোরী হত্যার রহস্য

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও আসাদুজ্জামান

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

ভারতে পাচারের আগে শিশুদেরসহ ৮ বাংলাদেশি উদ্ধার, আটক ২ দালাল

নিউইয়র্কে ট্রাকচাপায় সিলেটের তরুণী নিহত

সিলেটে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ কমিশনারের প্রেস ব্রিফিং

‘১৬ বছরে উন্নয়নের নামে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে’

দিরাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা