Ekattorer Kotha
মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন ৪১ লাখ ৩৫ হাজার টাকা

                       

মার্চ ১৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অনুদান সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া সিসিকের নিজস্ব তহবিল থেকে বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার ড্রাইভারদেরও ঈদ অনুদান দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মানবিক নেতা’ আখ্যায়িত করে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এই অনুদান পেয়েছেন। অতীতে এমন উদ্যোগ দেখা যায়নি।

তিনি আরও বলেন, সিলেট একটি পর্যটন ও পুণ্যভূমি। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে প্রতিদিন হাজারো মানুষ আসেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সিলেটকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে সিসিক কাজ শুরু করেছে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরের প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিন ৫০০ টন বর্জ্য উৎপাদন করেন। মাত্র ৮২৭ জন কর্মীর পক্ষে এ বিপুল বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত কঠিন। একটি পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে—প্রতিটি পরিবার থেকে বর্জ্য পৃথকীকরণ করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য, গত রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এই অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সর্বশেষ - লিড নিউজ