Ekattorer Kotha
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

                       
                   

জৈন্তাপুর প্রতিনিধি ::

সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার কেন্দ্রী হাওর সংলগ্ন বিলের পাশের ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাদাত হোসেন উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।

জানা যায়, স্থানীয়রা বুধবার সকালে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ‘মৃত্যুর কারণ স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে- তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।’

 

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সময়সূচি, সিদ্ধান্ত বৃহস্পতিবার

ভূমধ্যসাগরে সলিল সমাধি : সুনামগঞ্জের ১২ জনের প্রাণহানি

সিসিক নির্বাচনে হাতপাখার প্রার্থী আবু তাহের মিসবাহ

৪৮ দলের বিশ্বকাপ: গ্রুপ পর্বে কার সঙ্গে কার লড়াই—পূর্ণ তালিকা প্রকাশ

সিলেটে অপরাধী ধরতে ছক সাজিয়েছে পুলিশ

টাঙ্গুয়ার হাওর নিয়ে গবেষণায় গুরুত্ব দিলেন সিকৃবি ভিসি

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্যমন্ত্রী

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

দুবাইয়ে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু