Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ১৮০ জনকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

                       

এপ্রিল ২৩, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেট জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৮০ জন ব্যক্তিকে মোট ৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুর রফিক এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গুলজার আহমেদ হেলালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ৩০০টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৮০টি আবেদন উপযুক্ত হিসেবে নির্বাচন করা হয়।
এর মধ্যে ১০০ জনকে ৩ হাজার টাকা করে এবং ৮০ জনকে ২ হাজার ৫শ’ টাকা করে মোট ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আর্থিক সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর

বিশ্বনাথে রাস্তার পাশে কাঁদছিলো নবজাতক

সিলেটে ২৬৩ ছিনতাইকারী শনাক্ত, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫১

সিলেটে হোল্ডিং ট্যাক্সে ১৫% ছাড়, ট্রেড লাইসেন্সে সারচার্জ মওকুফ

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে ট্রাকচাপায় সিলেটের তরুণী নিহত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৭ নম্বর ওয়ার্ডে র‍্যালি

সিলেটে লোডশেডিংয়ে জনজীবন আবারও অস্থির