Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে বাড়ছে জ্বালানি তেলের সংকট

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক :: 

সিলেট নগরীতে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে অকটেনের ঘাটতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেও তারা কাঙ্ক্ষিত তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।

সূত্রে জানা যায়, ডিপো থেকে চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। সিলেট বিভাগে প্রতিদিন ডিজেলের চাহিদা প্রায় ৮–১০ লাখ লিটার, পেট্রোল ২ লাখ লিটার এবং অকটেন ১.৫ লাখ লিটার। কিন্তু সরবরাহের মাত্রা চাহিদার তুলনায় অনেক কম।

মোটরসাইকেল চালকরা জানান, সকাল থেকে একাধিক পাম্প ঘুরেও অকটেন পাওয়া যাচ্ছে না। ঈদের সময় এমন সংকটে তাদের ভোগান্তি বেড়ে গেছে। জালালাবাদ ও চৌখিদেখি এলাকার পাম্পে একই চিত্র লক্ষ্য করা গেছে।

উত্তরা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার মারুফ আহমেদ চৌধুরী বলেন, সর্বশেষ ১৮ মার্চ ৯ হাজার লিটার অকটেন পাওয়া গিয়েছিল, যা শেষ হয়ে গেছে। ডিজেলও সীমিত পরিমাণে রয়েছে।

জালালাবাদ পাম্পের জেনারেল ম্যানেজার মনিন্দ্র কুমার সিনহা জানান, ১৯ মার্চের পর অকটেন পাওয়া যায়নি, মজুদও শেষ হয়ে গেছে।

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট জেলা সভাপতি নাজমুল হক বলেন, “ব্যাংক বন্ধ থাকায় প্রি-অর্ডার করা যায়নি, আর রেলপথে তেল পরিবহনের জটিলতার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। সরকার চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করলে সংকট এড়ানো সম্ভব হতো।”

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘দম’ থেকে ‘প্রিন্স’,‘বনলতা এক্সপ্রেস’—মুক্তির চূড়ান্ত তালিকায় পাঁচ সিনেমা

সৌদির উপহার খেজুর নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার

শ্রীমঙ্গলে ভোজ্যতেল মজুদের দায়ে তোফায়েল ট্রেডার্সকে জরিমানা

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: খন্দকার মুক্তাদির

জাফলংয়ে কূপে লুকানো পিস্তল উদ্ধার, আটক ৩

শাহজালাল মাজার এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২

বাংলাদেশ ময়মনসিংহ ৪ ও ৬ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে দুই প্রার্থী হাইকোর্টে

৪৮ দলের বিশ্বকাপ: গ্রুপ পর্বে কার সঙ্গে কার লড়াই—পূর্ণ তালিকা প্রকাশ

রোটারি ক্লাব অব সিলেট মহানগরের উদ্যোগে সুনামগঞ্জে বৃক্ষরোপন