Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

স্কুলে আসছে ‘ব্লেন্ডেড ক্লাস’ পদ্ধতি: ৩ দিন অনলাইন, ৩ দিন সরাসরি পাঠদান

                       

মার্চ ৩১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

রাজধানীর তীব্র যানজট নিরসন ও বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ব্লেন্ডেড’ বা সমন্বিত ক্লাস পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ৬ দিন ক্লাস চলবে—এর মধ্যে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সরাসরি (অফলাইন) শ্রেণিকক্ষে পাঠদান হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে স্কুল চলাকালীন যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশনা দেন। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রম আংশিক অনলাইনে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, “অনলাইন শিক্ষাকে আরও সম্প্রসারণ করা যায় কি না, তা নিয়ে আমরা আলোচনা করেছি। এ বিষয়ে একটি প্রস্তাবনা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৬ দিন ক্লাস চালুর কথা ভাবা হচ্ছে, যাতে রোজার ছুটি, আন্দোলনসহ বিভিন্ন কারণে যে শিক্ষা ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করা যায়। নতুন ব্যবস্থায় একদিন অনলাইন ক্লাস হলে পরদিন সরাসরি ক্লাস—এভাবে পর্যায়ক্রমে পাঠদান চলবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সেখানে ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস পরিচালনার পাশাপাশি পাঠঘণ্টা পূরণের বিষয়টি গুরুত্ব পায়।

তবে অনলাইন ও অফলাইন—দুই ধরনের ক্লাস পরিচালনার জন্য শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগিরই জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে একদিকে যেমন যানজট কমবে, অন্যদিকে জ্বালানি সাশ্রয় এবং শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাক থেকে ৭৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

সিলেটে ৩২ ঘণ্টার পুলিশ অভিযানে ৭০ জন গ্রেপ্তার, ১০২ গাড়ি আটক

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন বিভাগে উদ্বেগ

ঘটনাস্থলে না থেকেও আসামি, নিরপরাধ অটোচালকের মুক্তির দাবী

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা

২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

পরিকল্পিত উন্নয়নেই গড়ে উঠবে আধুনিক ‘ভাইব্রেন্ট সিটি’

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

সুবিধাবঞ্চিত এলাকায় নাগরিকদের দুর্ভোগ সরজমিনে দেখলেন সিসিক প্রশাসক

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: মন্ত্রী আরিফুল হক