Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

                       

মার্চ ৩০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনির উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সোমবার (৩০ মার্চ) বেলা ২টায় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশমুখে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনটি সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজন করা হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের। যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ও অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানবীর যৌথভাবে সভা পরিচালনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “অ্যাডভোকেট মনির উদ্দিন একটি সালিশ বৈঠকে সামাজিক বিরোধ মীমাংসার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানে একদল দুষ্কৃতকারী তাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি অল্পের জন্য প্রাণ রক্ষা করতে সক্ষম হলেও বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন সমিতির শীর্ষস্থানীয় ও সাধারণ আইনজীবীরা। বিশেষভাবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সাবেক জি.পি. অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুছ ছাত্তার, অ্যাডভোকেট মোহাম্মদ আকমল খান, অ্যাডভোকেট মুমিনুর রহমান (টিটু), অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, অ্যাডভোকেট মাছুম আহমদ, অ্যাডভোকেট এ.এইচ ওয়াশিম এবং অ্যাডভোকেট আজীম উদ্দিন।

অন্যান্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট পান্না লাল দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ, সহ-নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন, অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী, সহ-সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সভায় আরও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক আইনজীবী, যারা একযোগে হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শাস্তি দাবি করেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

অবৈধ বালু উত্তোলনে খোয়াই পাড়ে ভাঙন আতঙ্ক

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা

স্বচ্ছতার সঙ্গে সরকারি টাকা জনকল্যাণে ব্যয় করব: শামীম

হাম রোধে জরুরি টিকাদান শুরু রোববার, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

সিলেট বিভাগে ১৮৫ কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

ইরানি রকেটে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সিলেটের ডজনখানেক নেত্রী