Ekattorer Kotha
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

                       

এপ্রিল ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় দুই সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকতার পেশাগত উন্নয়ন, ক্যাম্পাস সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সভা শুরুর আগে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতারা। পরে উভয় পক্ষের মধ্যে ক্যাম্পাসভিত্তিক সাংবাদিকতা আরও শক্তিশালী করা এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ। এ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের বিভিন্ন ক্যাম্পাসের জন্য একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছেন। নবনির্বাচিত কমিটি সেই ধারাকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, সিলেট জেলা প্রেসক্লাব সবসময় শাবি প্রেসক্লাবের সংকট ও সম্ভাবনার সময়ে পাশে থেকেছে। আগামীতেও পারস্পরিক আন্তরিকতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সাংবাদিকরা সমাজের কল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী, শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), নির্বাহী সদস্য রাজীব রাসেল ও তুহিন আহমদ। এছাড়া রাশেদ বাপ্পী, সাদ্দাম হোসেন জাহিদ ও ইমতিয়াজ নাসির ইমদাদও উপস্থিত ছিলেন।

অন্যদিকে শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, কার্যনির্বাহী সদস্য মাঈন উদ্দিন, ইকবাল হোসাইন এবং সদস্য কাজী আতাহার উদ্দিন ও হিমেল হান্নান সভায় অংশ নেন।

মতবিনিময় সভা শেষে দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

নতুন খবর দিলেন অভিনেত্রী মিম

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ৮

মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ, মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বাধিক মৃত্যু

৩২ ঘণ্টায় সিলেট নগরীতে ৫১ জন গ্রেপ্তার

ইশতেহার বাস্তবায়নে অগ্রগতি: ১৮০ দিনের কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

“সবার জন্য স্বস্তির বার্তা নিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী”

সুরমা চা-বাগানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১

সিলেটে শেষ মূহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

৯ উইকেটের বিশ্বরেকর্ড, ইতিহাস গড়লেন ব্রাজিলের লরা কারদোসো