Ekattorer Kotha
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সিলেটের শাম্মী ও জহরত

                       

এপ্রিল ২০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ৩৬ সদস্যের তালিকায় সিলেট বিভাগ থেকে দুইজন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়েছে। এতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, দুই দিনের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই শেষে জাতীয় কমিটি ৩৬ জন নারী প্রার্থীকে চূড়ান্ত করেছে।

মনোনীতদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার এবং মৌলভীবাজারের ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

দলীয় সূত্রে জানা যায়, শাম্মী আক্তার এর আগে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেলেও দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে এবার তাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করা হয়।

অন্যদিকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের মনোনয়ন পেয়েছেন। তিনি প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি নিজস্ব পেশাগত পরিচিতিও তাকে আলোচনায় আনে।

মনোনয়ন ঘোষণার পর সিলেট ও মৌলভীবাজারের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তৃণমূল নেতারা মনে করছেন, এ সিদ্ধান্ত সিলেট বিভাগের নারী নেতৃত্বে নতুন মাত্রা যোগ করবে।

এদিকে সিলেট বিভাগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আরও ছিলেন তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, ছাবিনা খান, ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আক্তার হাসেমী, অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) ও মুনমুন তালুকদার। তবে চূড়ান্ত তালিকায় তারা স্থান পাননি।

সর্বশেষ - লিড নিউজ