Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শাল্লায় বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ ধারা জারি

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সুনামগঞ্জের শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে হাওরের স্থায়ী বাঁধ নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে আদালত ১৪৪ ধারা জারি করেছেন। বুধবার (৮ এপ্রিল) সুনামগঞ্জের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

মামলার বাদী পিকলু তালুকদার অভিযোগ করেন, তার রেকর্ডভুক্ত জমির ওপর দিয়ে ক্ষতিপূরণ ছাড়াই জোরপূর্বক বাঁধ নির্মাণ করা হচ্ছে। এতে বাধা দিলে তাকে ভয়ভীতি দেখানো ও হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় তিনি পাউবোর সেকশন কর্মকর্তা ওবায়দুল হক, ঠিকাদারি প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রকৌশলী আফজাল মিয়াসহ সংশ্লিষ্ট কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করেন।

বাদী জানান, এর আগে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছেও অভিযোগ দিয়েও কোনো সমাধান পাননি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন।

বাদীপক্ষের আইনজীবী জানান, অভিযোগের ভিত্তিতে আদালত ১৪৪ ধারা জারি করেছেন এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত সেকশন কর্মকর্তা ওবায়দুল হক বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, আদালতের আদেশ পাওয়ার পর কাজ বন্ধ রাখা হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ দাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক পুনর্গঠন: বিসিবি পাঠাল সম্পর্ক উন্নয়নের চিঠি

সিলেটে চা শ্রমিকদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

মালনিছড়ায় সংঘর্ষ এড়াতে দুই বাস খাদে

সৌদির উপহার খেজুর নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার

স্বনির্ভরতা অর্জনে খাল খননসহ বহুমুখী উদ্যোগ: পানি সম্পদ মন্ত্রী

নুরু হত্যাকাণ্ডে অভিযুক্ত সিলেটের সাবেক এসপি নূরে আলম মিনা এখনো অধরা

আন্তর্জাতিক নার্স দিবসে সিলেট ইবনে সিনায় আলোচনা সভা

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্তে ৫ সদস্যের কমিটি

বাঁশেই ভবিষ্যৎ ড্রোন প্রযুক্তি: চীনের উদ্ভাবনে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান