Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে তিনি শহীদ মিনার প্রাঙ্গণ পরিদর্শন করে প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি সুশৃঙ্খলভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে শহীদ মিনারে আগত মানুষের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, স্বাধীনতার পঞ্চান্ন বছরে এসে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দেশের সংকটময় সময়ে তিনি জাতিকে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সিলেট অঞ্চল শত্রুমুক্ত করতেও ভূমিকা রাখেন।

তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর প্রতিও শ্রদ্ধা জানান। পাশাপাশি তাঁর পরিবার মুক্তিযুদ্ধের সময় যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সেটিও স্মরণ করেন।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

স্বাধীনতা দিবস উদযাপন প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন শহীদ মিনারে এসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনার পরিদর্শনকালে সিসিক সচিব মো. আশিক নূর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাবেল আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন

ঈদে ছোট্ট অতিথির জন্য বানাতে পারেন কটন ক্যান্ডি সেমাই কাপ

সিলেটে হামে আক্রান্ত হয়ে দুই মাসের শিশুর মৃত্যু

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

যেখানে শাহিনদের চেয়ে অনেক এগিয়ে মোস্তাফিজরা

সিলেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

কৃষক বাঁচলে দেশ বাঁচবে স্লোগানে উত্তাল সুনামগঞ্জ

শিক্ষা সফরে পর্যটন অব্যবস্থাপনার অভিযোগ, ‘জাফলংকে শপিং সেন্টার ঘোষণার’ দাবি

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক

সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা আজ রাতে, এনসিপির জরুরি সংবাদ সম্মেলন