Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের একাধিক বগি লাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ১০৫ জন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে চাপ, জ্যাসম-ইআর ব্যাপক মোতায়েন নিয়ে উদ্বেগ

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হামে আরও ৪ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৮৫ সন্দেহজনক রোগী

বর্ণিল আয়োজনে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা

ইরানের দৃঢ় অবস্থান, চাপের মুখে উত্তেজনা বাড়ার আশঙ্কা

এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, স্বস্তি পাচ্ছেন ভোক্তারা

সিলেটে হামের পরিস্থিতি উদ্বেগজনক, নতুন ৪২ জন ভর্তি

ট্রাম্পের ভাষণের পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা