Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ভারত সীমান্তে গুলিতে কোম্পানীগঞ্জের যুবক নিহত

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
ভারতের অভ্যন্তরে গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

নিহত সালেহ আহমদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমদসহ আরও দুইজন মিলে মাদক আনতে ভারতের অন্তত এক কিলোমিটার ভেতরে চংকেট ও মারকানের বাগানসংলগ্ন এলাকায় প্রবেশ করেন।

এসময় তারা সুপারি বাগানের ভেতরে অবস্থান করলে স্থানীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে গুলি ছোঁড়ে। এতে সালেহ আহমদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে তার সঙ্গে থাকা দুই সহযোগী মরদেহটি বাংলাদেশে নিয়ে আসে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সরকারের ১৮০ দিন, প্রাপ্তি-অপ্রাপ্তির মিশেল

সিলেটে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নতুন জেলা প্রতিনিধি মাজিদ

সিলেটে ২৬৩ ছিনতাইকারী শনাক্ত, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫১

মুলতবি প্রস্তাব ঘিরে সংসদে উত্তাপ, আজ মুখোমুখি সরকার-বিরোধী দল

জুড়ী উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মিঠু

জুড়ীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি মিঠু

জনস্বাস্থ্যে অবহেলার ফলেই বেড়েছে হামের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী

“চাকরিজীবীদের মুখে হাসি, জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে”

পরিকল্পিত উন্নয়নেই গড়ে উঠবে আধুনিক ‘ভাইব্রেন্ট সিটি’

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি দিচ্ছে সরকারের সিদ্ধান্ত