Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ফেঞ্চুগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

                       
                   

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার।
সভায় বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সুফি, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন।
এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ, প্রেসক্লাব সদস্য ছামি হায়দার, শিক্ষা কর্মকর্তা সোহেল মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী আলোচনায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস, একাডেমিক সুপারভাইজার সীমা সরকার, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহ এমাজুর রহমান তালুকদার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে তা উন্নয়নে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ - লিড নিউজ