Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

প্রত্যাশা পূরণ না হওয়ায় এনসিপি ছাড়লেন ৪ নেতা, নাহিদ ইসলামকে চিঠি

                       
                   

একাত্তর ডেস্ক : :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় একযোগে পদত্যাগ করেছেন চার নেতা। তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম–এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগকারী নেতারা হলেন জেলা শাখার আহ্বায়ক আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

বৃহস্পতিবার পৃথক দুটি পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন।

এ বিষয়ে আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিলেও সেই প্রত্যাশার প্রতিফলন তারা দেখেননি। এ কারণেই তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একযোগে চার নেতার পদত্যাগে জেলা পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

মশা নিধনে ভালো পারফরম্যান্সে পুরস্কার দেবে ডিএনসিসি

আইপিএলে ইতিহাস: রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলারে বিক্রি বেঙ্গালুরু, মালিকানায় নতুন জোট

দক্ষিণ সুরমায় একের পর এক খুনের ঘটনা, উৎকন্ঠা

এলপিজির দামে বড় ধাক্কা: একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি

শ্রীলঙ্কাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জকিগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে পরীমনি, চাইবেন জামিন