Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নিরাপত্তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করতে হবে : জি কে গউছ

                       
                   

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহŸান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় লাখাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং বন্ধসহ সার্বিক নিরাপত্তা জোরদারে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে সভায় হাটবাজার ও সড়কের যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, শেখ ফরিদ আহমেদ, চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম, আজাদ হোসেন ফুরুক, শাহ আলম গোলাপ, সামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পান্না আক্তার, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন।
উল্লেখ্য, জিকে গউছ জাতীয় সংসদের হুইপ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি লাখাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

চারদিনেও বিএসএফ ফেরত দেয়নি সাদ্দামের লাশ

ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা: পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানের পুনরায় বৈঠক

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

বাঁশেই ভবিষ্যৎ ড্রোন প্রযুক্তি: চীনের উদ্ভাবনে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম ব্যবসায়িক বৈঠকে জ্বালানি ও বিনিয়োগ সহজতার দাবি

সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ১০৫ জন

দোয়ারাবাজারে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক আটক