Ekattorer Kotha
সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কা, শিশুসহ দুজন নিহত

                       
                   

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক শিশুযাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় একটি করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম গিরিরাজ পাল। তার বয়স এক বছর। সে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে। অপর নিহত সাইদুর রহমান (২৪) নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় শিশুটিসহ তার বাবা-মা এবং অটোরিকশার যাত্রী সাইদুর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সাইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে তাজপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নবীগঞ্জে নিয়ে আসা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একই দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কৃষি ছাড়া আমরা বাঁচতে পারবনা

সৌদি আরবে সড়কে ঝরল ৭ বাংলাদেশির প্রাণ

শাবিতে ‘গুপ্ত রাজনীতি’ বিরোধী দেয়াল লিখন ছাত্রদলের

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মুক্তাদির

সুশাসন ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান বিএনপি সরকারের এই কার্যক্রম-আবুল কাহের শামীম

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর চালু

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ কেন্দ্র অনুমোদন

আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার