Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দেশ ছাড়িয়ে বিশ্বমঞ্চে ‘বনলতা এক্সপ্রেস’, অস্ট্রেলিয়ায় জমজমাট প্রদর্শনী

                       

মার্চ ২৭, ২০২৬
                   

বিনোদন ডেস্ক : : 

দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে বনলতা এক্সপ্রেস। পরিচালক তানিম নূর নির্মিত আলোচিত এই সিনেমাটি শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

ছবিটির পরিবেশক বঙ্গজ ফিল্মস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন, ক্যারোসলসহ মোট ১৯টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটির প্রদর্শনী। একইসঙ্গে আগামী এপ্রিল থেকে যুক্তরাজ্যের বিভিন্ন হলে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে।

একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে যাত্রীদের জীবনের বহুমাত্রিক গল্প। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ধারাবাহিকভাবে ভালো আয় করছে ছবিটি।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক বাজারেও ছবিটি একইভাবে দর্শকপ্রিয়তা অর্জন করবে এবং বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নেবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত