একাত্তর ডেস্ক ::
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের একটাই লক্ষ্য দেশ ও দেশের মানুষের উন্নয়ন করা এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘোষগাঁও গ্রামে সামাজিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, সরকারের প্রথম মাসেই বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এসেছে। এতে দেশবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে। দেশের এই অগ্রযাত্রায় আল-বারযাখ কাফেলার মতো সামাজিক সংগঠনগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন এই দুই উপজেলার মানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরার জন্য। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।
সংবর্ধনা অনুষ্ঠানে আল-বারযাখ কাফেলার সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে এবং লক্ষীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, লক্ষীপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল করিম মানিক, কানাডা প্রবাসী এমরান আহমদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমদ এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আল-বারযাখ কাফেলার সহসভাপতি মতিউর রহমান হাসান, শামসুল ইসলাম ও জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহসাধারণ সম্পাদক শাহিন আহমদ ও ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহসাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহমদ ও তুহিন আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস শুকুর, সহ-কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার সম্পাদক জাকির আহমদ, সহপ্রচার সম্পাদক দিলু আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাছুম আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















