Ekattorer Kotha
বুধবার , ১৩ মে ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

                       

মে ১৩, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট

জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য (সিলেট-২) অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, যেখানে অনিয়ম দুর্নিতি সেখানে রুখতে হবে। আমাদের অধিকার নিজেরাই আদায় করতে হবে। আমরা গ্রামে থাকি বলে আমরা অবহেলিত? তা কখনোই না। মনে রাখতে হবে দেশ ও জাতিকে উন্নয়নে এগিয়ে নিতে হলে যেখানে সমস্যা রয়েছে সেসব বিষয়গুলো চিহ্নিত করে তা সমাধান করতে হবে।
বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যাগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন তিনি।
অধ্যাপক মাহফুজা আরো বলেন, ইসলামী আন্দোলন আমাদেরকে কেরআন এবং হাদিস শিখিয়েছে। সেখানে শুধু আমরা সীমাবদ্ধ থাকবো না বরং কোরআন ও হাদিসের শিক্ষাকে যেন সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি ছিলাম আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া চাই।
উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, সহকারী সেক্রেটারি মাহবুবা জেসমিন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের দায়িত্বশীল হাছনা বেগম, বিলকিস বেগম, রেহেনা বেগম, রেহেনা সুলতানা, ইসলামী ছাত্রী সংস্থার সভাপতি ইভা বেগম, তাহমিনা বেগমসহ উপজেলা ও পৌর জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল খাদিজা আক্তার।
এরআগে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে হোটেল কক্ষ থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জ্বালানি সংকটে শাহজালাল সার কারখানা বন্ধ ঘোষণা

হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্তে ৫ সদস্যের কমিটি

এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী

‘সুপার এল নিনো’র আশঙ্কা: বৈশ্বিক আবহাওয়ায় বড় বিপর্যয়ের সতর্কবার্তা

সিলেটের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন ৪১ লাখ ৩৫ হাজার টাকা

কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের যুবক নিহত