Ekattorer Kotha
শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে মৌমির জিপিএ-৫ অর্জন প্রশংসনীয়: বিভাগীয় কমিশনার

                       
                   

দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় তাহমিনা আক্তার মৌমির প্রশংসা করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেছেন, দৃষ্টিশক্তি না থাকলেও আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তির মাধ্যমে সব প্রতিকূলতা অতিক্রম করে মৌমির এ সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়।
বুধবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার আলমপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় মৌমিকে শুভেচ্ছা জানিয়ে উপহার দেন বিভাগীয় কমিশনার।
জিডিএফের মহাসচিব বায়জিদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা এবং আধুনিক ভবন নির্মাণের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন জমা দেয়। আবেদন গ্রহণ করে বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিদ্যালয়টি পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, মৌমির সাফল্য সিলেটবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। তার এ অর্জন অনুসরণ করে অন্য প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও ভালো ফলের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান তিনি। এ সময় বিদ্যালয়ে সরকারের বিদ্যমান সুযোগ-সুবিধা অব্যাহত রাখার আশ্বাসও দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিডিএফের নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি এবং শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
এ সময় বায়জিদ খান বিভাগীয় কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকার বরাদ্দ করা প্রতিষ্ঠানের জায়গা স্থায়ীভাবে বরাদ্দ, ভবন নির্মাণসহ বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - লিড নিউজ