Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ঢামেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে গ্রেপ্তার ১

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে দুই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনায় হবিগঞ্জ থেকে শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা ইউনিয়নের কেশবপুর বাজার এলাকায় র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ও র‍্যাব-১০ সিপিসি-১ ঢাকার যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার বাপ্পারাজ ওই এলাকার মৃত আব্দুল মালেক চৌধুরীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, অপহৃত শিশু কাজী ফুজাইল (২) কুমিল্লা সদর দক্ষিণ থানার কাজীবাড়ি এলাকার বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। গত শুক্রবার (২০ মার্চ) অসুস্থ হয়ে পড়লে শিশুটির নানা হাফেজ মাওলানা নাসির উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা নুসরাত জাহান দুই সন্তান ও স্বজনদের নিয়ে হাসপাতালে তাকে দেখতে যান। তারা হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি বিভাগে অবস্থান করছিলেন। বিকাল ৩টার দিকে পরিবারের সদস্যরা ফুজাইলকে দেখতে না পেয়ে হাসপাতালে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় অনুসন্ধান করেও তার কোনো সন্ধান মেলেনি।

এর কিছুক্ষণ পর অজ্ঞাত এক ব্যক্তি শিশুটির খালা ইসরাত জাহান ও মামা সাদ বিন ইকরামের মোবাইলে ফোন করে জানায়, শিশুটি তার কাছে রয়েছে। তাকে ফিরে পেতে হলে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে এবং তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠানোর দাবি জানানো হয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ডিএমপির শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ২৯, তারিখ ২২/৩/২৬)। এরপর বিষয়টি নিয়ে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে বাপ্পারাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকার শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন

জগন্নাথপুর-সিলেট সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কা

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

নিলামের ভ্যানে মাদক চালান, আটকের পর ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট আসছেন তারেক রহমান

রোটারি ক্লাব অব সিলেট মহানগরের উদ্যোগে সুনামগঞ্জে বৃক্ষরোপন

সিলেটে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’

জরুরি সভা ডেকেছে বিসিবি, ডিপিএলসহ একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

ড্রেনেজ সংকটে চুনারুঘাট পৌরসভা, সাহিত্য নিকেতনে চরম ভোগান্তি

ভুটানের সঙ্গে বাণিজ্য-জ্বালানি সম্পর্কে নতুন গতি