Ekattorer Kotha
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ডাকাতির প্রস্তুতিকালে ৫ গ্রেফতার

                       

এপ্রিল ১৭, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটের মোগলাবাজার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কালাপুর এলাকার এবাদুল হক জাবেদ (২৩), কুলাউড়া থানার টিলাগাঁও এলাকার মারজান আহমেদ জিসান (২৫), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার এমরান আহমদ (২৩), মৌলভীবাজার জেলার রাজনগর থানার হোসাইন আহমদ (২২) এবং ইসমাইল ইসলাম (২২)।
পুলিশ আরও জানায়, তল্লাশিকালে আটক এবাদুল হক জাবেদের পকেট থেকে একটি সিলভার রঙের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ ‍যুবক আটক

গোয়াইনঘাটে জরাজীর্ণ লালটিকির ব্রিজ

সঙ্গীতাঙ্গন থেকে রাজনীতিতে: বিএনপির মনোনয়ন চান রিজিয়া পারভীন

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা: বল সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ ইয়াং স্টার ক্লাব ও রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

কোম্পানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বল টেম্পারিংয়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান