Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলের ওপর হামলা

                       
                   

মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলের (৩০) ওপর হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী কনস্টেবল সম্পা জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা ঘটনাস্থলের কাছাকাছি একটি ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে পোশাক পরিবর্তন করে হেঁটে একাই বাসায় ফিরছিলেন সম্পা। তিনি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছাকাছি একটি নির্জন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা এক তরুণ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। হামলাকারীর সঙ্গে মোটরসাইকেলে আরও একজন তরুণ অবস্থান করছিলেন।
এ সময় ওই নারী কনস্টেবল আত্মরক্ষার চেষ্টা করে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় তাঁর কাছ থেকে কোনো মালামাল ছিনিয়ে নেওয়া হয়নি। স্থানীয় কয়েকজন জানান, হঠাৎ চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় ওই নারী পুলিশ সদস্যকে তাঁরা চিনতে পারেন। পরে থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছালে তিনি নিরাপদে বাসায় ফিরে যান।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব পালন শেষে পোশাক পরিবর্তন করে বাসায় ফেরার সময় নারী কনস্টেবল সম্পার ওপর পেছন থেকে আসা দুই ব্যক্তি অতর্কিত হামলা চালায়। তিনি হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন এবং চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত এবং আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় এমপি কামরুলের গণশুনানি

ব্যাংকিং খাতের লুটপাটের ক্ষতি কাটিয়ে উঠতে লাগবে আট বছর: গভর্নর

মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাসদের মানববন্ধন

বান্দের বাজার সেতুতে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

ইরান ২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ ইয়াং স্টার ক্লাব ও রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

‘সিলেটের সাংবাদিকতা ঐতিহ্যের ধারায় সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে’

২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক

তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: ভিসি মোজাম্মেল