Ekattorer Kotha
শনিবার , ২ মে ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

গোয়াইনঘাটে জরাজীর্ণ লালটিকির ব্রিজ

                       

মে ২, ২০২৬
                   

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের লালটিকির ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কার ও পুনর্নির্মাণের অভাবে ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় লালটিকির ব্রিজটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। তবে বছরের পর বছর কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে সেতুটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুর একাধিক অংশ ভেঙে নদীর দিকে হেলে পড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এই সেতুর ওপর নির্ভরশীল আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। কিন্তু সেতুর বেহাল অবস্থার কারণে তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নদীর পানি বৃদ্ধি পেলে বিকল্প পথও অনেক সময় অচল হয়ে পড়ে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জরুরি প্রয়োজনে ভোগান্তি চরম আকার ধারণ করে।
এলাকাবাসী জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, “লালটিকির ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি আমাদের দৈনন্দিন জীবন ও এলাকার উন্নয়নের সঙ্গে জড়িত। দ্রুত সময়ের মধ্যে নতুন সেতু নির্মাণ বা পুরোনোটি সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত লালটিকির ব্রিজ পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানিতে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল কার্ড’ চালুর পথে সরকার, মিলবে একাধিক সুবিধা

এশিয়া কাপ আর্চারি: ভিয়েতনামকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

হবিগঞ্জে হোটেল কক্ষ থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

সৌদির উপহার খেজুর নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার

সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত

রায়নগরে ট্রিপল মার্ডার : পুলিশের জালে ঘাতক বাবুল

এলপিজির দামে বড় ধাক্কা: একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি

পদে বহাল জাবি ভিসি, ঈদের পর প্রো-ভিসি-কোষাধ্যক্ষ বদল

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর আত্মসমর্পণ

ইরান ২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে: ট্রাম্প