Ekattorer Kotha
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

                       

এপ্রিল ১৯, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি কাল একদিনের সরকারি সফরে সিলেট যাচ্ছেন। এ সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচিতে যুক্ত থাকবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টায় তিনি শামসুদ্দিন হাসপাতাল ও নতুন নির্মিত ২৫০ শয্যার হাসপাতাল ভবন পরিদর্শন করবেন। এরপর সকাল ১০টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করবেন।
সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ এবং এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নেবেন তিনি।
সফরের শেষ পর্বে, দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন মন্ত্রী।
মন্ত্রীর এই সফর ঘিরে সিলেটে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ