Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কমলগঞ্জে বিষপানে সলিমের আত্মহত্যা

                       

মার্চ ২৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে সলিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল সলিম মিয়ার পরিবারে। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষোভ ও অভিমানে তিনি বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটের যানবাহনে ‘নিরব নৈরাজ্য’

বোর্ডসভার পর পদত্যাগ করলেন আরও এক বিসিবি পরিচালক

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

 সিলেটে বেসরকারি হাসপাতালে জরিমানা

টাকা দিলেই মিলছে এনআইডি, সার্ভার কপি ও কল রেকর্ড

সুনামগঞ্জের ১৩ পরিবারের পাশে সংসদ সদস্যরা