Ekattorer Kotha
শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

এমসি কলেজ বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভা অনুষ্ঠিত

                       
                   

মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজের এম. সাইফুর রহমান ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র উপকমিটির পক্ষে খসড়া গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন আব্দুল্লাহ আল মামুন। পরে খসড়া গঠনতন্ত্রের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রটি অনুমোদন করা হয়।
অ্যালামনাইয়ের আহ্বায়ক মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মাহবুবুজ্জামান চৌধুরী এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছা. নীলুফার খানম।
সভায় বক্তারা বাংলা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি, নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, আইনজীবী মোহাম্মদ শাহজাহান, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক অঞ্জনা রানী দে, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক হোসনে আরা কামালী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুক্তি বড়ুয়া, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক পলাশ রঞ্জন দাশ, সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা, রাগিব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদদীন, এমসি কলেজের সহকারী অধ্যাপক জিনি বেগম, কানন কান্তি দাস, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেনসহ বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানিতে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল কার্ড’ চালুর পথে সরকার, মিলবে একাধিক সুবিধা

সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টান্ন ও বেকারি দোকান

আজমিরীগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

দক্ষিণ সুরমায় প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু – আরিফুল হক

ধর্মপাশায় এমপি কামরুলের গণশুনানি

সিলেট বিভাগে ১৮৫ কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো হচ্ছে: বিশেষ কমিটি ৩২ বছরে একমত, জামায়াত ৩৫ বছর প্রস্তাব

গোটাটিকর থেকে ৪ জুয়াড়ি আটক

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান